বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি

  ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।

সম্প্রতি জানা গেছে, আমেরিকার এক্স ফ্যাক্টর শোটি শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এক্স ফ্যাক্টর বিচারক ব্রিটনি এখন থেকেই নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখা শুরু করেছেন। তিনি ব্রাইডজেলা ডায়েট করছেন যেন বিয়ের দিন তাকে দেখতে সবচেয়ে আকর্ষণীয় লাগে। তিনি বিয়ের দিনে তার চেহারা এবং আউটফিট নিয়ে সচেতন। এক্স ফ্যাক্টর শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন এ পপ তারকা।

পুরো গ্রামের সবার তথ্য ডেটাবেইজে

নড়াইল-যশোর জেলার সীমান্তবর্তী যশোরের বাঘারপাড়া উপজেলার ্রএকটি গ্রাম বাকড়ী। এই গ্রামের সব মানুষের জীবনবৃত্তান্তসহ বিভিন্ন তথ্য রয়েছেকম্পিউটার ডেটাবেইজে।আর এ কাজটি করেছে কয়েকজন তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত বাকড়ী তথ্যপ্রযুক্তি কেন্দ্র।বাকড়ী তথ্যপ্রযুক্তি কেন্দ্রের বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানের শেষদিনে গতকাল বুধবার এ তথ্য জানান সংগঠনের সভাপতি মুকুল কান্তি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সুব্রত সরকার।

বুদ্ধিমতি ‘আলিসা’

কিছুদিনের মধ্যেই হয়তো স্কাইপিতে কথোপকথনের সময় অপর পাশের সঙ্গীটি মানুষ না রোবট তা নিয়ে ধন্ধে পড়তে হবে, কারণ- রাশিয়ার প্রকৌশলীরা ইতিমধ্যেই ‘আলিসা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেয়ে-রোবট তৈরি করে ফেলেছেন। আলিসাকে প্রথম দর্শনে কোনো মেয়ে বলে ভুল হওয়াটাই স্বাভাবিক। অথচ আলিসা অ্যান্ড্রয়েডনির্ভর একটি রোবট মাত্র! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

এইচডি ডিসপ্লের স্মার্টফোন!


কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি ও স্যামসাং সম্পূর্ণ এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পারে। আগামী বছরের মাঝামাঝি সময়ে এ দুটি প্রতিষ্ঠানের নিজস্ব বর্্যান্ডের স্মার্টফোন বাজারে আসতে পারে। খবর এনডিটিভির।

নকিয়ার সাশ্রয়ী ‘লুমিয়া ৫১০’

উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমযুক্ত লুমিয়া ব্র্যান্ডের হাই এন্ড হ্যান্ডসেট বাজারে আনার পাশাপাশি সাশ্রয়ী দামে উইন্ডোজ ফোন বাজারে আনার পরিকল্পনা করেছে নকিয়া। ‘লুমিয়া ৫১০’ মডেলের সাশ্রয়ী দামের স্মার্টফোনে ব্যবহূত হবে উইন্ডোজ ফোন ৭.৫ অপারেটিং সিস্টেম। ‘লুমিয়া ৫১০’ মডেলের এ স্মার্টফোনের দাম হবে ১৯৯ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে পড়েছে নকিয়া। এশিয়ার বাজারে স্মার্টফোনের বাজারে জনপ্রিয়তা পাওয়ার আশার লুমিয়া ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন ‘লুমিয়া ৫১০’ মডেলটি ছাড়ছে নকিয়া।

শরীরের জন্য ইমোশনাল ডিপেন্ডেন্সি অপ্রয়োজনীয়


পেশায় সাংবাদিক, ন’ বছরের মেয়েকে নিয়ে এ শহরে নিজের মতো করে বেঁচে আছে অবিবাহিতা এই মা, নয়না।
মা হতে গেলে কেন বিয়ে করতে হবে? ‘দিস ইজ টু মাচ’। আমার দিকে শান্ত অথচ দৃপ্ত স্বরে বলল নয়না। নয়নাকে দেখে একটুও বোঝা যায় না ওর ন’ বছরের মেয়ে থাকতে পারে। ‘আসলে আমার জীবন কোনওদিনই বাঁধা ছকের মধ্যে দিয়ে বইল না। বেশ খানিকটা খোলামেলা আবহাওয়ায় বেড়ে উঠলেও স্কুলের গন্ডি পেরলেই বাবা আমায় বাধ্য করেন কমার্স পড়ার জন্যে। কিন্তু আমার বরাবর-ই আর্টসের দিকে ঝোঁক ছিল। কী আর করি, কলেজে ভর্তি হয়েও বেরিয়ে আসি। গ্র্যাজুয়েট হওয়াও আর হল না আমার।

মাইক্রোসফটের লক্ষ্য হার্ডওয়্যার!


বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট হার্ডওয়্যার তৈরির নতুন লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার জানিয়েছেন, ট্যাবলেট কম্পিউটার ছাড়াও নতুন হার্ডওয়্যার তৈরি করবে মাইক্রোসফট। খবর বিবিসি অনলাইনের।
স্টিভ বলমার জানিয়েছেন, নতুন করে হার্ডওয়্যার নির্মাণের ব্যবসায় অবশ্যই নামবে মাইক্রোসফট। হার্ডওয়্যার ব্যবসার সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না সফটওয়্যার নির্মাতা এ প্রতিষ্ঠানটি।
২৬ অক্টোবর নিউইয়র্কে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমযুক্ত সারফেস ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেওয়ার আগেই মাইক্রোসফটের ভবিষ্যত্ পণ্য সম্পর্কে স্টিভ বলমার আরও নতুন পণ্য সম্পর্কে আভাস দিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটকে গ্রাস করেছে রাজনীতি: পাইবাস

কেপটাউন, ২৫ অক্টোবর: বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস জানিয়েছেন, তিনি দায়িত্ব পালনের জন্য আর বাংলাদেশে ফিরছেন না।

ইএসপিএন ক্রিকইনফো-কে দেয়া এক সাক্ষাতকারে রিচার্ড পাইবাস বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন, “তার পক্ষে আর কোচের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।”

রিচার্ড পাইবাস বলেন, “কোনো চুক্তি ছাড়াই গত পাঁচ মাস ধরে তিনি সরল বিশ্বাসে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কিন্তু সবার ধৈর্যেরই একটা সীমা আছে। বাংলাদেশের কোচ হিসেবে তার দায়িত্ব পালন একবারে অসম্ভব করে তোলা হয়েছে।”

বোর্ডিং ব্রিজ থেকে বিমানে লাফ, মরক্কোর দুই নাগরিক আটক


বোর্ডিং ব্রিজের ছাদ থেকে লাফ দিয়ে বিমানে ওঠার চেষ্টা করার সময় আটক হয়েছেন মরক্কোর দুই নাগরিক। গতকাল বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরাদ মোহাম্মদ (২৫) ও জামাল আহমেদ (২৬) নামের এই দুজনকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

ল্যাপটপ ব্যাকআপ কম দিচ্ছে

আপনার ল্যাপটপটি যদি ভালো ব্রান্ডের না হয়ে থাকে তাহলে এটি কেনার কিছুদিন পর থেকেই এই ব্যাকআপ টাইম কমতে পারে। এখানে আসলে করার কিছু নেই। এজন্য কেনার সময়ই ভালো ব্রান্ডের জিনিস বেছে নিন। আর ল্যাপটপ যখন চার্জ দিবেন তখন টানা চার্জ দিবেন। বারবার চার্জ থেকে এটিকে খুলবেন না। এতে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি দিয়ে ব্যবহার করলে চার্জ যখন একেবারে শেষের দিকে চলে আসবে তখন আবার নতুন করে চার্জ দিবেন। তার আগে নয়।

সকল মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জেনে নিন !!!

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম মোবাইল । বাংলাদেশেও কম্পিউটার এর পাশাপাশি মোবাইল এ ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে ব্যাপকভাবে । শুধু তাই নয় মোবাইল অপারেটরদের ইন্টারনেট পেকেজ চালু করে ডেস্কটপ কিংবা লেপটপ এও ইন্টারনেট ব্যবহার এর কমতি নেই কোনো অংশে ।  আমাদের দেশের  মোবাইল অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন পেকেজ তৈরী করে রেখেছে  । এসব জানা থাকলে গ্রাহক তার পছন্দ মত ইন্টারনেট পেকেজ একটিভ করে ব্যবহার করতে পারে ।  গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিঙ্ক, সিটিসেল ও টেলিটক বিভিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়ে থাকে । পর্যায়ক্রমে আমরা সকল অপারেটরদের ইন্টারনেট সেবা সম্পর্কে জানব ।  প্রথমে আসি গ্রামীন ফোন সম্পর্কে ...

অজয়-অক্ষয়ের বন্ধুত্ব

শত্রুতার অবসান ঘটিয়ে বেশ ভালোভাবেই বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন অজয় দেবগান এবং অক্ষয় কুমার। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘খিলারী ৭৮৬’ এর প্রচার অজয়ের ‘সান অফ সরদার’ এর পরই করা হব বলে অক্ষয়কে জানালেন অজয়। খবর মিড-ডে এর।

অজয় যখন তার সিনেমা ‘সান অফ সরদার’ এর শিরোনামের জন্য অক্ষয়কে অনুরোধ জানান তখন থেকেই তাদের দু’জনের মধ্যকার ঠান্ডা লড়াইয়ের বরফ গলতে শুরু করে। আর এবার অজয় অক্ষয়কে ধন্যবাদ জানালেন এ অভিনব উপায়ে।

সেরা ছবি: কাহানি

ফিজিতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচিত্রের পুরস্কার জিতে নিয়েছে বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘কাহানি’। টানা দু’সপ্তাহের ফিল্ম ফেস্টিভালটির আয়োজন করেছিলো ইন্ডিয়ান হাই কমিশন, ইউনিভার্সিটি অফ ফিজি এবং ফিল্ম ফিজি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইন্ডিয়ান হাই কমিশনের বিবৃতি অনুযায়ী ফিজির ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালটি শুরু হয়েছিলো ‘কাহানি’-র প্রদর্শনী দিয়ে। প্রদর্শনীতে ২৫০টি সিনেমা অংশ নেয়, এর মধ্যে ১২৫টি ফিজির বিভিন্ন শহরে প্রদর্শন করা হয়। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ‘কাহানি’।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

মুম্বাইকে হারিয়ে শীর্ষে সিডনি

ঢাকা, অক্টোবর ২৩ - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্রুপ পর্ব থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে সিডনি সিক্সারস। দিনের অন্য খেলায় ইয়র্কশায়ারকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার চেয়ে এগিয়ে সিডনি। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে লায়ন্সও।

শোকাহত শাহরুখ


প্রবীণ বলিউডি পরিচালক ইয়াশ চোপড়ার মৃত্যুতে ভেঙে পড়েছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। শাহরুখের মতে তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তবে তিনি চলে গেলেও শাহরুখের মনে বেঁচে থাকবেন সবসময়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

শরীরের কিছু অঙ্গ অকেজো হয়ে পড়ায় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ অক্টোবর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়াশ চোপড়া। তাঁর মৃত্যুতে শোকাহত শাহরুখ ফেইসবুকে লেখেন, ‘যখনই আমার কাছের কোনো মানুষ আমাকে ছেড়ে চলে যান মনে হয়ে আমার একটি অংশ চলে গেছে। তারা যখন তাদের শেষ যাত্রার পূর্বে আমার সঙ্গে কিছুটা সময় কাটান মনে হয় তারা তাদের একটি অংশ আমার ভিতরে রেখে গেলেন।’
উপরে ফিরে আসুন Blogger Widgets