বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

আধুনিক সিনেমার জনক সালমান শাহ

বাংলাদেশ চলচ্চিত্রের এক ক্রান্তিকালে সুর্দশন ফ্যাশানেবল আধুনিক মানসিকতার সালমান শাহ’র আগমন। তাঁর অভিনীত ৯৫ ভাগ চলচ্চিত্র সুপারহিট এবং ব্যবসা সফল। তাঁর আগমনে চলচ্চিত্র নিয়ে সংশ্লিষ্ট সবাই নতুন করে আশায় বুক বেধেছিল।
 
জন্ম
১৯ সেপ্টেম্বর ১৯৭১ সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তাঁর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন।

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১২

‘জব তক হ্যায় জান’-দেখার ৫ কারণ


jab tak hai jaan ‘জব তক হ্যায় জান’-দেখার ৫ কারণ
১. ‘রা. ওয়ান’ ছবিতে সুপারহিরোর ভূমিকায় অভিনয়ের পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান আবার নিজের রোম্যান্টিক অবতারে। যে যাই মনে করুন না কেন, রোম্যান্টিক হিরোর ভূমিকার তুলনায় শাহরুখের বয়সটা বেশিই হয়ে গিয়েছে। কিন্তু এস আর কে’র ডাই হার্ড ফ্যানেরা আর বাদশা নিজে সেই ধারণাকে ভুল প্রমাণ করতে চেষ্টার কোনও কসুর করবেন না।

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

খান-তরজা আবার প্রকাশ্যে


shahrukh and salman khan
পুরনো কাসুন্দি ঘেটে কোনও লাভ নেই।
বলিউডে যে কেউ কারও বন্ধু নয়- এই কথাটা হাজার বার করে আমাদের বুঝিয়ে দিয়েছে নানান ছায়াছবি। ছদ্মনানের আড়ালে হামেশাই সেগুলোতে উঠে এসেছে দুই বিখ্যাত নায়ক বা নায়িকার মনোমালিন্যের কথা। যাই হোক, সেই পুরনো কাসুন্দি ঘেটে কোনও লাভ নেই। আপাতত আমি বলছি কিং খান আর সল্লু মিঞাঁর কথা! এই দুজনের মনোমালিন্য যেন মেটার উপায়ই নেই। নিজেদের এই দূরত্বকে বারবার সর্বসমক্ষে আনার দরকারটা ঠিক কী? পাবলিসিটি স্টান্ট? সে কূটকচালিতে না গিয়েও বলা যায়- একপক্ষ থেকে আক্রমন হলে আরেক পক্ষ পাল্টা জবাব দিতে কার্পণ্য করেনি কোনদিনই।

ইমরান হাশমীর নতুন শিকার নেহা

একজন ধারাবাহিক সফল অভিনেতা হিসেবেও ইতিমধ্যে আলোচনায় রয়েছেন হাশমী। এবার সেই ধারাবাহিকতায় তার নতুন ছবি ‘রাশ’ মুক্তি পেতে যাচ্ছে।

তবে নতুন খবর হলো প্রথমবারের মতো নেহা ধুপিয়ার সঙ্গে চুমোর দৃশ্যে ক্যামেরা বন্দি হয়েছেন ইমরান হাশমী। বেশ দীর্ঘ সময় তারা এ চুমোর দৃশ্যটি করেছেন।

মৌসুমী ও সজলের `অতঃপর এক সন্ধ্যায়’

গত ঈদে প্রচারিত পার্থ সরকারের `টুবি অর নট টুবি’ নামের একটি টেলিফিল্মে মৌসুমী ও সজল জুটিকে দেখা গিয়েছিল । এই ঈদে একই পরিচালকের `অতঃপর এক সন্ধ্যায়’ নাটকে আবারও তাদের একসঙ্গে দেখা যাবে।

পার্থ সরকারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনায় এ নাটকে একাকী এক নারীর মনস্তাত্ত্বিক জগেক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

টম ক্রুজের মানহানি মামলা

হলিউড তারকা টম ক্রুজ দুটি মার্কিন পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করলেন। সম্প্রতি লস এঞ্জেলসের একটি আদালতে ‘ইন টাচ’ এবং ‘লাইফ অ্যান্ড স্টাইল’ নামের দুটি পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে মামলায় ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন মিশন ইমপসিবল খ্যাত টম ক্রুজ।

এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই দুই পত্রিকায় ছাপা হয়েছিল, স্ত্রী কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর কন্যা সুরিকে ত্যাগ করেছেন পিতা টম ক্রুজ।

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

গানে গানে পরকীয়া


অস্তিত্ব রক্ষা আর প্রতিশোধ নেওয়ার গল্প। ছবি- অগ্নিদেব চ্যাটার্জি প্রোডাকশনস।
ritu and rati স্বামী পরকীয়ায় মত্ত জেনে, একটি মেয়ে প্রথম কী করে? হাত তুলে অনেকেই বলবেন সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে সে মেয়ে। কিন্তু সম্পর্কের জটিল মারপ্যাঁচে আদ্যন্ত একটা গল্প হয়ে দাঁড়ায় সে মেয়ের অস্তিত্ব রক্ষা আর প্রতিশোধ নেওয়ার গল্প। এই নিয়েই 'তিন কন্যা'। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। 'চারুলতা' ছবির পর এমনিতেইসম্পর্ক-জটিলতার রসায়ন নিয়ে বিতর্কিত ছবি তৈরির ক্ষেত্রে শিরোনামে তিনি। এবার সেই পরিচালকের হাত ধরেই আবার ফের জটিল সম্পর্কের সাইকোলজি নিয়ে ছবি 'তিন কন্যা' মুক্তির অপেক্ষায়।, অবশ্য পরিচালক থেকে ছবির সঙ্গে যুক্ত সকলের বক্তব্য- এ হল আদ্যন্ত সাসপেন্স থ্রিলার। কিন্তু সোমবার ছবিটির মিউজিক সিডি মুক্তির দিনের এ ছবির ট্রেলার দেখাল আদতে 'তিন কন্যা' স্বামী-স্ত্রীর সম্পর্কে অন্য ব্যক্তির উপস্থিতি, সমকামিতা ও পাশাপাশি থ্রিলার-খুন-সাসপেন্স নিয়েও বটে।

গোয়া উৎসবে ইমপ্রেসের চারটি ছবি

আজ বৃহস্পতিবার ভারতের গোয়ার রাজধানী পানাজিতে শুরু হচ্ছে ‘সপ্তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া ২০১২’। উৎসবে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্ধশতাধিক চলচ্চিত্র। জানা গেছে, এই উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের তিনটি পূর্ণদৈর্ঘ্য ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নিচ্ছে। ছবিগুলো হলো: মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ, শাহেনওয়াজ কাকলীর উত্তরের সুর, সাইফুল ইসলামের চারুলতা ও গিয়াসউদ্দিন সেলিমের আমরাই পারব।

দ্বিতীয় বিয়ে করলেন আরফিন রুমী


দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন সংগীতশিল্পী আরফিন রুমী। কনে যুক্তরাষ্ট্র-প্রবাসী কামরুন নেসা। বিয়ে উপলক্ষে গতকাল বুধবার ভোরে তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। কাল রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমীর দাদার বাড়ি) রুমীর দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, রাত ১১টার দিকে রুমীর দ্বিতীয় বিয়ের কাজটি সারা হয়। বিয়েতে রুমীর প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ‘যব তক হ্যায় জান’!

‘যব তক হ্যায় জান’ ছবির পোস্টার
‘যব তক হ্যায় জান’ ছবির পোস্টার
সাইফ আলী খানের ‘এজেন্ট বিনোদ’ এবং সালমান খানের ‘এক থা টাইগার’ ছবির পর এবার শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র ‘যব তক হ্যায় জান’ নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তানে। সম্প্রতি এক খবরে জিনিউজ ব্যুরো জানিয়েছে, শাহরুখের এই ছবির ছাড়পত্র না দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান সেন্সর বোর্ড।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাইফ ও সালমানের পর এবার একই পরিণতির দিকে যাচ্ছে শাহরুখের ‘যব তক হ্যায় জান’। এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের একজন সদস্য হিসেবে অভিনয় করেছেন শাহরুখ। ছবির দৃশ্যে কাশ্মীরে দুর্ধর্ষ সেনা অভিযান চালাতে দেখা যাবে তাঁকে।

ব্রিটনি স্পিয়ারস’র বিয়ের প্রস্তুতি

  ছেলে বন্ধু জেসন ট্রাওয়েকের সঙ্গে গাঁটছড়া বাঁধার উদ্দেশ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ারস। আর তাই বিশেষ ডায়েট করছেন তিনি। তিন বছর ডেট করার পর গেল বছর ডিসেম্বরে ট্রাওয়েকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ব্রিটনি।

সম্প্রতি জানা গেছে, আমেরিকার এক্স ফ্যাক্টর শোটি শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। এক্স ফ্যাক্টর বিচারক ব্রিটনি এখন থেকেই নিজের শরীরের প্রতি বিশেষ নজর রাখা শুরু করেছেন। তিনি ব্রাইডজেলা ডায়েট করছেন যেন বিয়ের দিন তাকে দেখতে সবচেয়ে আকর্ষণীয় লাগে। তিনি বিয়ের দিনে তার চেহারা এবং আউটফিট নিয়ে সচেতন। এক্স ফ্যাক্টর শেষ হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন এ পপ তারকা।

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

অজয়-অক্ষয়ের বন্ধুত্ব

শত্রুতার অবসান ঘটিয়ে বেশ ভালোভাবেই বন্ধুত্ব চালিয়ে যাচ্ছেন অজয় দেবগান এবং অক্ষয় কুমার। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘খিলারী ৭৮৬’ এর প্রচার অজয়ের ‘সান অফ সরদার’ এর পরই করা হব বলে অক্ষয়কে জানালেন অজয়। খবর মিড-ডে এর।

অজয় যখন তার সিনেমা ‘সান অফ সরদার’ এর শিরোনামের জন্য অক্ষয়কে অনুরোধ জানান তখন থেকেই তাদের দু’জনের মধ্যকার ঠান্ডা লড়াইয়ের বরফ গলতে শুরু করে। আর এবার অজয় অক্ষয়কে ধন্যবাদ জানালেন এ অভিনব উপায়ে।

সেরা ছবি: কাহানি

ফিজিতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচিত্রের পুরস্কার জিতে নিয়েছে বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘কাহানি’। টানা দু’সপ্তাহের ফিল্ম ফেস্টিভালটির আয়োজন করেছিলো ইন্ডিয়ান হাই কমিশন, ইউনিভার্সিটি অফ ফিজি এবং ফিল্ম ফিজি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ইন্ডিয়ান হাই কমিশনের বিবৃতি অনুযায়ী ফিজির ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালটি শুরু হয়েছিলো ‘কাহানি’-র প্রদর্শনী দিয়ে। প্রদর্শনীতে ২৫০টি সিনেমা অংশ নেয়, এর মধ্যে ১২৫টি ফিজির বিভিন্ন শহরে প্রদর্শন করা হয়। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ‘কাহানি’।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

শোকাহত শাহরুখ


প্রবীণ বলিউডি পরিচালক ইয়াশ চোপড়ার মৃত্যুতে ভেঙে পড়েছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। শাহরুখের মতে তাঁর মৃত্যুতে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। তবে তিনি চলে গেলেও শাহরুখের মনে বেঁচে থাকবেন সবসময়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

শরীরের কিছু অঙ্গ অকেজো হয়ে পড়ায় এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ অক্টোবর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়াশ চোপড়া। তাঁর মৃত্যুতে শোকাহত শাহরুখ ফেইসবুকে লেখেন, ‘যখনই আমার কাছের কোনো মানুষ আমাকে ছেড়ে চলে যান মনে হয়ে আমার একটি অংশ চলে গেছে। তারা যখন তাদের শেষ যাত্রার পূর্বে আমার সঙ্গে কিছুটা সময় কাটান মনে হয় তারা তাদের একটি অংশ আমার ভিতরে রেখে গেলেন।’

চলে গেলেন 'কিং অফ রোমান্স'


হিন্দি ফিল্মের ইতিহাসে ‘রোমান্স’ শব্দটির অর্থ পাল্টে দিয়েছেন যিনি, তিনি হলেন ইয়াশ চোপড়া। দীর্ঘ পাঁচ দশক ধরে সাফল্যের সঙ্গে শুধুমাত্র রোমান্টিক সিনেমা নির্মাণ করে নিজের একটি আলাদা ‘ব্র্যান্ড’ সৃষ্টি করেছিলেন এই চলচ্চিত্র নির্মাতা। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার এই গুনী নির্মাতাকে সবসময় ধরা হয়েছে সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ হিসেবে। তবে এই অসাধারণ প্রেমের কারিগর চলে গেছেন এই ইহলোক ত্যাগ করে। গত ২১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র এই বলিউডি নির্মাতা।

র‌্যাডক্লিফ ও রোজির ছাড়াছাড়ি

ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও রোজি কুকার
ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও রোজি কুকার
ড্যানিয়েল র‌্যাডক্লিফের সুসময় কি হারিয়ে যাচ্ছে? ‘হ্যারি পটার’ অধ্যায় শেষে হলিউডে তেমন কোনো সাড়া ফেলতে পারেননি এই অভিনেতা। তার ওপর ভেঙে গেল আড়াই বছরের প্রেমটাও। রোজি কুকারের সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল হ্যারি পটারের একটি পর্বের শুটিংয়ের সময়। আর তাঁদের বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন রোজির বাবা ম্যালকম কুকার, ‘রোজি এ ব্যাপারে কথা বলতে রাজি নয়।’

১৫ বছর পর বোনের সঙ্গে গান

‘টিউন উইথ আস’ অনুষ্ঠানে পঞ্চম ও ফাহমিদা নবী
‘টিউন উইথ আস’ অনুষ্ঠানে পঞ্চম ও ফাহমিদা নবী
‘বড় আপুর (ফাহমিদা নবী) সঙ্গে শেষ কবে গান করেছিলাম, ভুলেই গেছি। তা প্রায় ১২ বছর তো হবেই। যতটুকু মনে পড়ে, আমরা মঞ্চে কোনো একটি অনুষ্ঠানে গান গেয়েছিলাম। এবার আবার গান গেয়েছি, টিভিতে।’ বললেন পঞ্চম।
এটিএন বাংলার ঈদের এই অনুষ্ঠানের নাম ‘টিউন উইথ আস’।

দুই দিন ফুটবল খেলেছি

মোশাররফ করিম
মোশাররফ করিম
বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লংমার্চ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন মাসুদ সেজান। এতে অভিনয় করছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।

ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন নিশ্চয়ই।

তা একটু বলতে পারেন। এত টিভি চ্যানেল, অনেক কাজ। অনেক পরিচালকই চান আমাকে রাখতে। কিন্তু আমি তো একজন মানুষ। আর সব কাজ তো করাও সম্ভব না।

বিয়ের পরই নাচের মঞ্চে

পতৌদি পরিবারের বিয়ের পর এভাবে ছবি তোলার রেওয়াজ বহু পুরোনো। শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি (১ পতৌদি পরিবারের বিয়ের পর এভাবে ছবি তোলার রেওয়াজ বহু পুরোনো। শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি (১৯৬৭)। সেই একই ঘারারা পরে পুত্রবধূ কারিনা কাপুর, সঙ্গে সাইফ আলী খান (২০১২)
বিয়ের পরই নাচতে হচ্ছে সাইফ আলী খান ও কারিনা কাপুরকে। নাচের মঞ্চ হিসেবে পাচ্ছেন বলিউডের পিপলস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
২৭ অক্টোবর এর আসর বসবে মুম্বাইয়ে।

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

খোলামেলা বিজ্ঞাপনে ক্যামেরন

ক্যালেফোর্নিয়া, ২০ অক্টোবর: হলিউড অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা ও সফলতার দিক দিয়ে অন্য অনেকের চেয়ে এগিয়ে ক্যামেরন ডিয়াজ। বিভিন্ন চলচ্চিত্রে খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে অতীতে বহুবারই আলোচনায় এসেছেন তিনি। সাহসী এসব দৃশ্য করতে কখনো পিছপা হতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তাই পরিচালকদের কাছেও ডিয়াজ খুব প্রিয় একটি নাম। তবে ক্যামেরন ডিয়াজ গত দুই বছর ধরে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছেন। খুব বেছে বেছে কাজ করছেন বড় প্রোডাকশনের ব্যানারে।

এদিকে সম্প্রতি একটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নাম না ঠিক হওয়া এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন ডিয়াজ।
উপরে ফিরে আসুন Blogger Widgets