সংবাদ সারাক্ষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ সারাক্ষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

ঢাকা-কোলকাতা ট্রেন এখন বন্ধুত্বের প্রতীক

কোলকাতা থেকে ঢাকা পর্যন্ত ট্রেনে যেতে দশ ঘন্টারও বেশি সময় লাগে ৷ এক সময়, এই রুটটি শরণার্থীতে ঠাসা ছিল ৷ আজ, এই রুটে চলছে মৈত্রী (“বন্ধুত্ব”) এক্সপ্রেস৷

বানিজ্য জাহাজ পাহারায় অভিজাত ভারতীয় কমান্ডো নামানো হচ্ছে

ভারত মহাসাগরের জলদস্যূতার ব্যাপারে চিন্তিত হয়ে- বিশেষ করে গুরুত্বপূর্ণ এডেন উপসাগরীয় অঞ্চল সরকারকে এ অঞ্চল দিয়ে চলাচলকারী ভারতীয় বানিজ্য জাহাজগুলিকে নিরাপত্তা দিতে অভিজাত কমান্ডো দলকে নিয়োজিত করতে তৎপর করছে। এ দলটি ভারতীয় নৌবাহিনীর (মারকোস) সমুদ্র কমান্ডোদের সাথে যোগ দিবে।

দূর্গা পূজা জাতিগত সম্প্রীতির এক উপলক্ষ


২২শে অক্টোবরে একজন পুরোহিত কোলকাতার একটি প্যাণ্ডেলে দেবী দূর্গার সামনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন ৷ বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করার জন্য দূর্গা পূজা একটি উপলক্ষে পরিণত হয়েছে ৷ [শাহানা ঘোষ/খবর]
 

পাঁচ দিন ও পাঁচ রাতের জন্য, অধিবাসী ও দর্শনার্থীরা কোলকাতায় জীবিকার পেছনে ছোটা, রাজনৈতিক অস্থিরতা ও ব্যাপক দারিদ্র্যকে ভুলে যায়৷ বুধবারে (২৪শে অক্টোবর) শেষ হওয়া দূর্গা পূজা উৎসব, সময়ের সাথে সাথে ধর্মীয় ছুটির দিন থেকে একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে যার আবেদন হিন্দু সম্প্রদায়ের বাইরেও ছড়িয়ে পড়েছে ৷
প্রতি বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে সব ধরনের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় পটভূমির মানুষ এই আনন্দ উৎসবে যোগ দেয় ৷ একটি সৌহার্দ্যময় ও সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক পরিবেশে হিন্দু, মুসলমান ও খ্রিস্টানদেরকে একত্রিত করার জন্য এই উৎসবের এক অনন্য ক্ষমতা আছে ৷

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফাইনালে সিডনি সিক্সার্স

সেঞ্চুরিয়ন, ২৮ অক্টোবর: দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ফাইনালে ওঠেছে অস্ট্রেলীয় দল সিডনি সিক্সার্স। আজ সেঞ্চুরিয়নে দ্বিতীয় সেমিফাইনালে সিডনি সিক্সার্স ২ উইকেটে টাইটানসকে হারিয়ে ফাইনালে ওঠে। এর আগে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকান দল লায়ন্স ২২ রানে আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টসে জিতে টাইটানস-এর করা ১৬৩ রানের জবাবে সিডনি সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করলে দুই উইকেটে জয়ী হয় সিডনি সিক্সার্স। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র এবারের আসরে ফাইনালে ওঠে তারা।

গরুর মত চামড়া বিক্রেতারও মাথায় হাত, খুশী আড়তদাররা

কোরবানির গরু বিক্রেতাদের মত এবার মাথায় হাত পড়েছে খুচরা চামড়া বিক্রেতাদের। অন্যান্যবারের তুলনায় চট্টগ্রামে এবার পশু কোরবানির সংখ্যা বেশি হওয়ায় চামড়ার সরবরাহও প্রচুর। এর ফলে খুচরা বিক্রেতারা যে দামে চামড়া সংগ্রহ করেছেন সে দামে কিনতে চাচ্ছেন না আড়তদাররা।

এতে খুচরা বিক্রেতাদের পথে বসার উপক্রম হয়েছে। তবে চামড়া সরবরাহ বেশি থাকায় অন্যান্যবারের চেয়ে এবার খোশমেজাজে আছেন আড়তদাররা। এদিকে র‌্যাব-পুলিশের কঠোর নজরদারি থাকায় এ পর্যন্ত চামড়া সংগ্রহ ও বিক্রি নিয়ে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দিল্লির কারাগার থেকে বাংলাদেশি স্থপতির মুক্তি

ভারতের রাজধানী দিল্লি¬র একটি কারাগারে আট বছর বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি স্থপতি রশিদ আহমেদ ও তাঁর পুত্রবধূ নূর নাহার। গত শুক্রবার সন্ধ্যায় তিহার কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা  জানান, মুক্তি পাওয়ার পর আজ শনিবার সকালে তাঁরা বিমানে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

ঈদ: কোনো আনন্দই স্পর্শ করে না ওদের!

প্রতি বছর ঈদ আসে। মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। খুশির জোয়ারে অন্য সব পরিবারের বাচ্চারা আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেও বোবা কান্নায় ওদের বুকটা কেঁপে ওঠে। নিজেরা আপন ভূবনে হাসি-খুশি থাকার চেষ্টা করলেও কাউকে দেখলেই মুখটা আড়ালে লুকিয়ে নেয়।

কারণ, ঈদ কেন, কোনো বিশেষ দিনের আনন্দই স্পর্শ করে না ওদের।

আবেদনময়ী শরীর দেখিয়ে পুরুষ শিকার করতেন মডেল প্রিয়াংকা



ঢাকা: মিডিয়াতে কোনো সুখ্যাতি না থাকলেও বর্তমানে তাকে নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। বিপুল পরিমাণ পাসপোর্ট, ডলার ও টাকাসহ তিন লিবিয়ান নাগরিকের সঙ্গে আটক হন মডেল পরিচয় দানকারী প্রিয়াংকা। মূলত তার আটকের পর থেকে মিডিয়াসহ সব মহলেই তাকে নিয়ে চলছে আলোচনা। সবার কাছে এখন একটিই প্রশ্ন, কে এই প্রিয়াংকা।

ভারতে মন্ত্রীদের পদত্যাগের লাইন

ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঠিক আগের দিন ইউপিএ-২ সরকারের মন্ত্রিদের মধ্যে পদত্যাগের লাইন পড়েছে। গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণর পর আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে লাইন দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিরা পদত্যাগপত্র জমা দেওয়া শুরু করেছেন।

 ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি, পর্যটনমন্ত্রী সুবোধ কান্ত সহায়, রাষ্ট্রমন্ত্রী মহাদেব খান্ডেলা। আর এক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিকও গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।

ইমরান খানকে মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

ইসলামাবাদ, ২৭ অক্টোবর: মার্কিন অভিবাসন কর্মকর্তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিবিদ ইমরান খানকে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তারা পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা সম্পর্কে তার অভিমত সম্পর্কে প্রশ্ন করেন। পার্টি কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর নেতা ইমরান খান তার দেশে উপজাতীয় এলাকাগুলোতে সন্দেহভাজন তালেবান ও আল-কায়েদা সক্রিয় কর্মীদের ওপর বিতর্কিত মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে জোর প্রচারাভিযান চালিয়েছেন। তার যুক্তি, এই হামলা বেআইনি ও নিরর্থক। গত মাসে তিনি ড্রোন হামলার প্রতিবাদ জানাতে অশান্ত উপজাতীয় এলাকা অভিমুখে কয়েক হাজার সমর্থক ও একদল মার্কিন শান্তি কর্মীর এক মার্চে নেতৃত্ব দেন।

গরুর দাম পড়ে যাওয়ায় মিডিয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা

ঢাকা, ২৭ অক্টোবর: রাজধানীর বাজারে গরুর দাম পড়ে যাওয়ার জন্য মিডিয়াকে দোষারোপ করছেন গরু ব্যবসায়ী, আমদানিকারক ও ইজারাদাররা। গরু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে বলে মিডিয়াতে প্রতিবেদন হওয়ার পর গরুর দাম পড়ে যায় বলেও অভিযোগ করেন তারা।

বিক্রি করতে না পারা হতাশ খামারি ও ব্যবসায়ীরা শনিবার গরু নিয়ে নিয়ে বাড়ি ফেরার সময় বার্তা২৪ ডটনেটের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন।

বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

‘লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান পবিত্র হজ আজ

মক্কা, ২৫ অক্টোবর: পবিত্র হজ পালিত হচ্ছে আজ। সকাল থেকেই আরাফাতের ময়দান মুখরিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। এভাবে তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানাচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজি)। মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন তারা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে বসে থাকবেন তারা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।

এই ঈদেও ইলিয়াস আলীর জন্য অপেক্ষা


ঢাকা, ২৫ অক্টোবর: প্রায় ছয় মাস ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী। তাকে সঙ্গে নিয়েই ঈদ করতে চান তার পরিবারের সদস্যরা। গত রোজার ঈদেও ইলিয়াসকে ছাড়া নিরানন্দ ঈদ কেটেছে তাদের। দীর্ঘদিনে তার সন্ধান না মিললেও আশা হারাননি তারা। আজ হোক, কাল হোক, প্রিয় মানুষটি আসবেই- এমন বিশ্বাস তার পরিবারের।

ছেলের জন্য ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি ও স্বামীর জন্য সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তাই তারা ঈদের আগেই গাড়িচালক আনসার আলীসহ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরত পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সন্ত্রাসবাদের কারখানা!

রেজওয়ানুল আহসান
রেজওয়ানুল আহসান
২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ কাজী রেজওয়ানুল আহসান নাফিস নিউইয়র্ক শহরে এক অদ্ভুত ষড়যন্ত্রের দায়ে ‘হাতেনাতে’ গ্রেপ্তার হয়ে বাংলাদেশের ভাবমূর্তির বিরাট ক্ষতির কারণ ঘটিয়েছেন। তাঁর গ্রেপ্তারের খবর প্রথম প্রকাশ করেছে গ্রেপ্তারকারী গোয়েন্দা সংস্থা এফবিআই। এ পর্যন্ত তাঁর ‘কৃতকর্ম’ সম্পর্কে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে যা কিছু প্রকাশিত হয়েছে, তারও একমাত্র উৎস এফবিআই। তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান না—এই তথ্যের উৎসও মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। এখন পর্যন্ত রেজওয়ানুলের নিজের কোনো বক্তব্য সরাসরি তাঁর কাছ থেকে পাওয়া যায়নি।

বাংলাদেশের ক্রিকেটকে গ্রাস করেছে রাজনীতি: পাইবাস

কেপটাউন, ২৫ অক্টোবর: বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস জানিয়েছেন, তিনি দায়িত্ব পালনের জন্য আর বাংলাদেশে ফিরছেন না।

ইএসপিএন ক্রিকইনফো-কে দেয়া এক সাক্ষাতকারে রিচার্ড পাইবাস বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন, “তার পক্ষে আর কোচের দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।”

রিচার্ড পাইবাস বলেন, “কোনো চুক্তি ছাড়াই গত পাঁচ মাস ধরে তিনি সরল বিশ্বাসে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। কিন্তু সবার ধৈর্যেরই একটা সীমা আছে। বাংলাদেশের কোচ হিসেবে তার দায়িত্ব পালন একবারে অসম্ভব করে তোলা হয়েছে।”

বোর্ডিং ব্রিজ থেকে বিমানে লাফ, মরক্কোর দুই নাগরিক আটক


বোর্ডিং ব্রিজের ছাদ থেকে লাফ দিয়ে বিমানে ওঠার চেষ্টা করার সময় আটক হয়েছেন মরক্কোর দুই নাগরিক। গতকাল বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরাদ মোহাম্মদ (২৫) ও জামাল আহমেদ (২৬) নামের এই দুজনকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

মুম্বাইকে হারিয়ে শীর্ষে সিডনি

ঢাকা, অক্টোবর ২৩ - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির গ্রুপ পর্ব থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে সিডনি সিক্সারস। দিনের অন্য খেলায় ইয়র্কশায়ারকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সবার চেয়ে এগিয়ে সিডনি। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে লায়ন্সও।

সিলেটে প্রতিমা ভাংচুর

সিলেট, অক্টোবর ২৩ - সারাদেশে দুর্গাপূজা চলার মধ্যে সিলেটের বিশ্বনাথে একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুষ্কৃতকারীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দিঘলি গোবিন্দগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপে হামলা হয়।

সিলেট জেলা পুলিশ সুপার সাখাওয়ার হোসেন ঘটনাস্থল থেকে জানান, ৩০-৪০ জন দুষ্কৃতকারী এই হামলা চালিয়েছে।

১৯ দিনে ১০০ কোটি ডলার রেমিটেন্স

ঢাকা, অক্টোবর ২৩ - চলতি অক্টোবর মাসের ১৯ দিনেই (১৯ অক্টোবর পর্যন্ত) ১০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান সোমবার রাতে  এই তথ্য জানান।

তিনি বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স প্রবাহে এই রেকর্ড হয়েছে।”

‘নির্যাতনই ছিল সাকা পরিবারের বিনোদন’

ঢাকা, অক্টোবর ২৩- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে দাঁড়িয়ে এক সাক্ষী বলেছেন, মুক্তিযোদ্ধাদের নির্যাতন ছিল এই বিএনপি নেতার পরিবারের ‘বিনোদন’।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে নিজামুদ্দীন আহমেদ একথা বলেন। তিনি এই বিএনপি নেতার বাবা ফজলুল কাদের চৌধুরীর দ্বারা নির্যাতনের বর্ণনাও তুলে ধরেন।
উপরে ফিরে আসুন Blogger Widgets