হিন্দি ফিল্মের ইতিহাসে ‘রোমান্স’ শব্দটির অর্থ পাল্টে দিয়েছেন যিনি, তিনি হলেন ইয়াশ চোপড়া। দীর্ঘ পাঁচ দশক ধরে সাফল্যের সঙ্গে শুধুমাত্র রোমান্টিক সিনেমা নির্মাণ করে নিজের একটি আলাদা ‘ব্র্যান্ড’ সৃষ্টি করেছিলেন এই চলচ্চিত্র নির্মাতা। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার এই গুনী নির্মাতাকে সবসময় ধরা হয়েছে সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ হিসেবে। তবে এই অসাধারণ প্রেমের কারিগর চলে গেছেন এই ইহলোক ত্যাগ করে। গত ২১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র এই বলিউডি নির্মাতা।
সোমবার, ২২ অক্টোবর, ২০১২
চলে গেলেন 'কিং অফ রোমান্স'
হিন্দি ফিল্মের ইতিহাসে ‘রোমান্স’ শব্দটির অর্থ পাল্টে দিয়েছেন যিনি, তিনি হলেন ইয়াশ চোপড়া। দীর্ঘ পাঁচ দশক ধরে সাফল্যের সঙ্গে শুধুমাত্র রোমান্টিক সিনেমা নির্মাণ করে নিজের একটি আলাদা ‘ব্র্যান্ড’ সৃষ্টি করেছিলেন এই চলচ্চিত্র নির্মাতা। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার এই গুনী নির্মাতাকে সবসময় ধরা হয়েছে সম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম স্তম্ভ হিসেবে। তবে এই অসাধারণ প্রেমের কারিগর চলে গেছেন এই ইহলোক ত্যাগ করে। গত ২১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র এই বলিউডি নির্মাতা।
সিলেটে প্রতিমা ভাংচুর
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দিঘলি গোবিন্দগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপে হামলা হয়।
সিলেট জেলা পুলিশ সুপার সাখাওয়ার হোসেন ঘটনাস্থল থেকে জানান, ৩০-৪০ জন দুষ্কৃতকারী এই হামলা চালিয়েছে।
১৯ দিনে ১০০ কোটি ডলার রেমিটেন্স
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান সোমবার রাতে এই তথ্য জানান।
তিনি বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স প্রবাহে এই রেকর্ড হয়েছে।”
‘নির্যাতনই ছিল সাকা পরিবারের বিনোদন’
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে নিজামুদ্দীন আহমেদ একথা বলেন। তিনি এই বিএনপি নেতার বাবা ফজলুল কাদের চৌধুরীর দ্বারা নির্যাতনের বর্ণনাও তুলে ধরেন।
সাক্ষাতে অনাগ্রহ রেজওয়ানুলের
মার্কিন
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল
আহসান নাফিস ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্
করতে অনীহা প্রকাশ করেছেন।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, রেজওয়ানুলের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চাওয়া হয়। আইন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির সম্মতি সাপেক্ষে কনস্যুলার অ্যাকসেস মঞ্জুর করা হয়।

ভার্চুয়াল ভ্রমণে গুগলের তথ্যকেন্দ্র
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে আধুনিক এবং সবচেয়ে বড় তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার)। তথ্য খোঁজা এবং নানা ধরনের অনলাইনসেবা প্রদানকারী এ সংস্থাটির প্রতিনিয়তই প্রয়োজন হয় নানা ধরনের তথ্য আদান-প্রদানের। গুগলের তথ্যকেন্দ্র সাধারণ ব্যবহারকারীদের দেখার কোনো সুযোগ ছিল না। সম্প্রতি গুগল সে সুযোগ করে দিয়েছে। তথ্যকেন্দ্রটির অভ্যন্তরের নানা বিষয় সম্প্রতি ভার্চুয়াল ভ্রমণের সাহায্যে দেখার সুযোগ করে দিয়েছে গুগল।
কম্পিউটার দ্রুত বন্ধ করুন
কম্পিউটার দ্রুত বন্ধ (শাট ডাউন), পুনরায় চালু (রিস্টার্ট), লগ-অফ, স্ট্যান্ডবাই, হাইবারনেট বা সিডি-ডিভিডি বের করতে (মিডিয়া ড্রাইভ ইজেক্ট) করতে চাইলে কিউএসডি নামের ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। www.mediafire.com/?n2vzriv8c14ami4 ঠিকানার ওয়েবসাইট থেকে ৫০৮ কিলোবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে।
দেশের বাজারে গ্যালাক্সি নোট টু
স্যামসাংয়ের
নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট টু এখন থেকে দেশের বাজারে পাওয়া যাবে।
গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে স্যামসাংয়ের নতুন এই
স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং
ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক এস এইচ সং, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের
ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন, হেড অব মোবাইল হাসান মেহেদী ও ট্রান্সকম
মোবাইল লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হকসহ আরও অনেকে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ব্যবহারকারীর অ্যাকাউন্ট বেদখল
(হ্যাকিং) হওয়ার একটা পদ্ধতি ফিশিং। এই পদ্ধতিতে হ্যাকার দল ফেসবুক লগইন
পেজের হুবহু একটা কপি বানায় আর বিভিন্ন স্প্যাম ওয়েবসাইটে রেখে দেয়।
ফোন-কল অনুবাদের অ্যাপ্লিকেশন!
মুঠোফোনে
অজানা কোনো ভাষায় কল এসেছে? মুঠোফোনের একটি ট্রান্সলেশন বা অনুবাদক
অ্যাপ্লিকেশন্ রিয়েল টাইমে অজানা ভাষাটিকে অনুবাদ করে শোনাবে আবার
ফোন-কলের উত্তরটিও সে ভাষায় অনুবাদ করে পাঠাবে। এ অ্যাপ্লিকেশনটি চালু
থাকলে ভিন্ন ভাষা-ভাষীদের মধ্যে মুঠোফোনে কথা বলার অসুবিধা দূর হবে।
জাপানের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এনটিটি ডকোমো `হানাসি্ত
হোনইয়াকু' নামের এ অ্যাপি্লকেশনটি চালু করছে। খবর বিবিসি অনলাইনের।
সরকারের আচরণ ও তথ্য অধিকার আইন পরস্পরবিরোধী
প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে গণমাধ্যমকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করে বিএনপির স্থায়ী
কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘সরকারের এই আচরণ ও তাদেরই করা তথ্য
অধিকার আইন পরস্পরবিরোধী।’ তিনি সরকারের এই আচরণকে গণমাধ্যমের ওপর ‘চরম
আঘাত’ বলে আখ্যায়িত করেছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়
মওদুদ আহমদ এ কথা বলেন।
মওদুদ বলেন, এ সরকারের ভিত দুর্বল হয়ে গেছে। সরকার ভীত-সন্ত্রস্ত। যখন সরকার দুর্বল হয়ে যায়, তখন এ ধরনের আঘাত করে।
মওদুদ বলেন, এ সরকারের ভিত দুর্বল হয়ে গেছে। সরকার ভীত-সন্ত্রস্ত। যখন সরকার দুর্বল হয়ে যায়, তখন এ ধরনের আঘাত করে।
মায়ের স্বপ্ন পূরণে ৩৫০০ মাইল পাড়ি
চীনের এক মা কাউ মিনজুন। হুইলচেয়ারে বসে কাটে তাঁর দিন। তিনি স্বপ্ন দেখলেন, রাজধানী বেইজিং থেকে জিশুয়াংবানা এলাকায় বেড়াতে যাবেন। একমাত্র ছেলে ফান মেং (২৬) ঠিক করলেন, মায়ের এ স্বপ্ন পূরণ করেই ছাড়বেন। একদিন সত্যিই হুইলচেয়ারে বসা মা ও তাঁদের পোষা কুকুরটা নিয়ে রওনা হলেন তিনি। হেঁটে হেঁটে ১০০ দিনের মধ্যে পৌঁছে গেলেন মায়ের সেই স্বপ্নের ঠিকানায়। গত শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এ কথা জানা যায়।
মহাজোটকে সমর্থন দিয়ে পেয়েছি খুন আর গুম
জাতীয়
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে
আমাদের জয় হলেও এই সরকারের পতন হবে না। কিন্তু সারা দেশে একটি বার্তা পৌঁছে
যাবে যে, মানুষ আর এই সরকারকে চায় না।’
নির্বাচনে ভোটারদের ভুল না করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা মহাজোটকে সমর্থন করেছিলাম। কিন্তু কী পেয়েছি? আমরা পেয়েছি খুন, গুম, টেন্ডারবাজি। আমরা এখন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দেখি, চাপাতি দেখি। কাগজ-কলম দেখি না। এটা তো কখনো কাম্য ছিল না।’

র্যাডক্লিফ ও রোজির ছাড়াছাড়ি
ড্যানিয়েল
র্যাডক্লিফের সুসময় কি হারিয়ে যাচ্ছে? ‘হ্যারি পটার’ অধ্যায় শেষে হলিউডে
তেমন কোনো সাড়া ফেলতে পারেননি এই অভিনেতা। তার ওপর ভেঙে গেল আড়াই বছরের
প্রেমটাও। রোজি কুকারের সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল হ্যারি পটারের একটি
পর্বের শুটিংয়ের সময়। আর তাঁদের বিচ্ছেদের কথা জানিয়ে দিলেন রোজির বাবা
ম্যালকম কুকার, ‘রোজি এ ব্যাপারে কথা বলতে রাজি নয়।’
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)